বাবর মুনাফ : নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের সামাজিক সংগঠন ‘‘ময়ূরাক্ষী’’ নগরীর প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজন করে হুমায়ূন জন্মজয়ন্তী’১৬ এর।
গতকাল ১৩ নভেম্বর সকাল ১০ টা থেকে শুরু হওয়া বর্ণাঢ্য এ আয়োজনে ২৬ টি সামাজিক সংগঠনকে সম্মাননা স্মারণ প্রদান করা হয়। হুমায়ূন পদক দেওয়া হয় দুইজনকে।
বাংলা সাহিত্যে অবদানের জন্য এইবারের হুমায়ূন পদক’১৬ প্রদান করা হয় জনপ্রিয় কথাসাহিত্যিক হরিশংকর জলদাসকে। মাদক বিরোধী সফল অভিযানের জন্য হুমায়ূন পদক পান চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন, পিপিএম। সমাজ সেবায় সম্মাননা পান শওকত মুরাদ।
ময়ূরাক্ষী’র উপদেষ্টা মাহাবুবুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বর্ণাঢ্য সভায় বক্তব্য রাখেন, ময়ূরাক্ষীর উপদেষ্টা শওকত মুরাদ, ইমরুল শাহেদ।
আরো বক্তব্য দেন বায়েজীদ সুমন, শরীফুল ইসলাম, তোফাজ্জল এইচ নীপু, নোমান উল্লাহ বাহার, বশির আহমেদ, শামসুদ্দোহা আযাদ পলাশ, ইমাম হোসেন, সাকিব সাখাওয়াত, নাফিস আহমেদ, মোহাম্মদ এহসান প্রমুখ।
ময়ূরাক্ষী’র প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সভাপতি মোঃ এহসান বলেন, ময়ূরাক্ষী প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক সচেতনতায় কাজ করে আসছে। আগামীতে পথশিশু, নারী কল্যাণ, ব্ল্যাড ব্যাংক প্রতিষ্ঠা সহ একটা ড্রাগ রিকভারি সেন্টার করার স্বপ্ন নিয়ে আমরা ছুটে চলছি।
