মাথা ব্যথা থেকে মুক্তির উপায়

0

লাইফস্টাইল : অনেকের মাথা ব্যথা নানা কারণে হতে পারে। ঠাণ্ডা, মাইগ্রেইন, সাইনাস, অতিরিক্ত পরিশ্রম ইত্যাদি। তবে ব্যস্ততা বা পরিশ্রম এই সমস্যার একটি সাধারণ কারণ। এ জন্য ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করে খুব সহজেই মাথা ব্যথা থেকে রেহাই পাওয়া যেতে পারে। দারুচিনি, আদা, লবঙ্গ ইত্যাদি মাথা ব্যথা দূরে কার্যকরী ভূমিকা রাখে।

দারুচিনি:
দারুচিনি মাথা ব্যথা দূর করতে বেশ কার্যকর। এ জন্য খানিকটা দারুচিনি গুঁড়ার সঙ্গে পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর ওই পেস্ট মাথার দুপাশে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আদা:
আদা মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ দূর করতে কার্যকর একটি উপাদান। তাই মাথাব্যথার সময় আদা খেলে আরাম পাওয়া যায়। তাছাড়া পানিতে আদা ফুটিয়ে ওই ভাপ টেনে নিলে আরাম পাওয়া যাবে।

লবঙ্গ:
লবঙ্গে রয়েছে ব্যথানাশক উপাদান। যা তীব্র মাথাব্যথা দূর করতে সাহায্য করে। তাই মাথাব্যথার সময় কয়েকটি লবঙ্গ থেঁতে একটি পাতলা পরিষ্কার কাপড়ে পেঁচিয়ে শুঁকিয়ে নিন। এরপর এর গন্ধ নিন। মাথা ব্যথা উপশমে এটি সহায়তা করবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.