টসে জিতে ফিল্ডিংয়ে বরিশাল

0

খেলাধুলা : বিপিএলে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার টস জিতে বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহীম। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টসে হেরে আগে ব্যাটিং করতে হচ্ছে চিটাগাং ভাইকিংসকে।

প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান করছে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। অপরদিকে প্রথম ম্যাচের হারের পর দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই ম্যাচে জয় তুলে নিয়েছে মুশফিকের বরিশাল বুলস।

বরিশাল বুলস দারুণ ছন্দেই রয়েছে। মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফীসের ব্যাটে এগোচ্ছে তারা। আজও তাদের দিকে তাকিয়ে থাকবে দলের টিম ম্যানেজমেন্ট। আর বোলার আল-আমিন, আবু হায়দার রনি ও তাইজুল ইসলামের দিকে তাকিয়ে তারা।

তামিম, বিজয়, মিলন, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিকদের নিয়ে গড়া চট্টগ্রামের ব্যাটিং লাইন-আপ বেশ শক্তিশালী। আজ তাদের থেকে ভালো কিছুর প্রত্যাশায় চিটাগাংয়ের টিম ম্যানেজমেন্ট। তাদের লক্ষ্য- বিপিএলের চতুর্থ আসরে দ্বিতীয় জয় তুলে নেয়া।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.