বোয়ালখালীতে দেড়শ’ বছরের পুরনো মূর্তি চুরি

0

বাবর মুনাফ : চট্টগ্রামের বোয়ালখালীতে মন্দিরের গ্রিল কেটে দেড়শ’ বছর আগের কষ্টি পাথরের একটি মূর্তি চুরির খবর পাওয়া গেছে। রোববার দিবাগত রাতে জেলার বোয়ালখালী পোপাদিয়া এয়াকুবদণ্ডী মহাজন বাড়ি থেকে এক মণ ওজনের এ শিবমূর্তিটি চুরি হয়।

বোয়ালখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন চৌধুরী চুরির খবর নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনার পর পরই শিবমূর্তিটি উদ্ধারে অভিযান শুরু হয়েছে।

স্থানীয়রা জানান, কষ্টি পাথরের শিব মূর্তিটি প্রায় এক মণ ওজনের। রাত ৯টার দিকে চন্দ্র মহাজনের মন্দিরের গ্রিল ও তালা কেটে মূর্তিটি কে বা কারা নিয়ে যায়। সন্ধ্যা থেকে সন্দেহজনক তিন-চারজন একটি সিএনজিচালিত অটোরিকশা করে আশপাশের এলাকায় ঘোরাঘুরি করছিলো। মহাজন বাড়ির লোকজন শহরে থাকায় বাড়িটি ফাঁকা ছিলো।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.