চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

0

সিটিনিউজবিডি : বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র উদ্যোগে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জর্জ কোর্টের সাবেক অতিরিক্ত জিপি এড. আলহাজ্ব মো. কাশেম চৌধুরী, ক্রীড়া সম্পাদক শওকত ওসমান, প্রকাশনা সম্পাদক এড. আবু তাহের, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌধুরী, এড. মঈন উদ্দিন, মো. জাহেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মো. শহিদুল আলম শহিদ, এড. তৌহিদুল আলম মাসুদ, এড. মফিজুর রহমান, এড. সাদ্দাম হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মো. দিদারুল আলম, ওবায়দুল হক রিকু, লায়ন এম. হান্নান রহিম তালুকদার, মো. আবছার, মো. সালাহ উদ্দিন, মো. নোমানুল হক, মো. রিদোয়ানুল হক রিদু, বেলাল মাহমুদ, খোরশেদুল আলম, মো. মুসলেম উদ্দিন, আবদুল হান্নান, মো. লোকমান, এস.এম আবু তৈয়ব, মো. হোছাইন, মো. রাসেল, মো. সাহাব উদ্দিন প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.