নগর গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার ৩

0

সিটিনিউজবিডি : আজ ১৪ নভেম্বর সন্ধ্যা ৬.৫৫ টার সময় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ হুমায়ন কবির এর নেতৃত্বে এসআই/ফিরোজ আলম, এসআই/মনিরুল ইসলাম ভুইয়া, এসআই/কামাল হোসেন, এসআই/স্বপন কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক সংলগ্ন গরুর বাজারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ কাউছার (২২), পিতা-সামছুল আলম, মাতা-হাসনা বেগম, সাং-দৌলতপুর, মাওলানা আবুল খায়ের এর বাড়ী, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, জাবেদ (২১), পিতা-বাদশা মিয়া, মাতা-ইয়াছমিন আক্তার, সাং-বহদ্দার বাড়ী, বহদ্দার হাট, থানা-চাদগাঁও, জেলা-চট্টগ্রাম ও মোঃ নুরনবী(১৯), পিতা-নুরুল আলম, মাতা-কুলসুমা বেগম, সাং-শাকপুরা, চৌমুহনী কাজী বাড়ী, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রামদেরকে ৮৬০ (আটশত ষাট লিটার) চোলাই মদ ও ১টি পিকআপ (যাহার রেজিঃ নং-চট্টমেট্টো ন ১১-০৪৭৮) সহ হাতে নাতে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ বান্দরবান হতে চোলাই মদ ক্রয় করে চট্টগ্রাম শহরে বিক্রয় করছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.