সীতাকুণ্ডে হত্যা মামলার আসামী গ্রেফতার

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুন্ড : সীতাকুন্ডে শওকত হত্যা মামলার এক আসামিকে আনোয়ারা উপজেলা থেকে গ্রেফতার করেছে সীতাকুন্ড থানা পুলিশ ।

জানা যায়, শওকত হত্যা মামলার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রোববার রাতে চট্টগ্রাম জেলাধীন আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ছউন্নপাড়া নিহতের গ্রামের বাড়ি এলাকা থেকে হত্যা মামলার ৪ নাম্বার আসামি মৃত আব্দুল বারী’র ছেলে আবু তৈয়ব(২৮)কে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য গত ৯ নভেম্বর বুধবার শওকতকে গলা কেটে হত্যা করে ফৌজদারহাট রেল লাইনের উপর ফেলে রাখলে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে। পরে ঐ দিন রাতেই নিহত শওকত(২২)এর পিতা মোঃআয়ুব আলী বাদি হয়ে নুরুন্নবী নামে একজনকে প্রধান আসামি করে সুনির্দিষ্ট চারজনের বিরুদ্ধে সীতাকুন্ড মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুন্ড থানার এসআই মোঃ আশরাফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামী তৈয়বকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং অন্যান্য আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.