এমপি-মন্ত্রীকে বাঁচানোর জন্যই মিথ্যা প্রতিবেদন দিয়েছে পুলিশ : রিজভী

0

সিটিনিউজবিডি : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় পুলিশের দেয়া প্রতিবেদন মিথ্যা। স্থানীয় এমপি ও মন্ত্রীকে বাঁচানোর জন্যই এ মিথ্যা প্রতিবেদন দিয়েছে পুলিশ। তিনি বলেন, আওয়ামী লীগের ১৮ জন নেতার পাশাপাশি নাসিরনগর উপজেলা বিএনপির সহ সভাপতি জামাল উদ্দিন এবং ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বিল্লাল হোসেন নাম জড়িয়ে দেয়া হয়েছে। বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল শুধু হাস্যকরই নয়, এটা দুষ্কর্মকে ঢেকে দেয়ার অপচেষ্টা মাত্র।

আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খান ও সহ দফতর সম্পাদক মো. মুনির হোসেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.