রাঙামাটিতে রূপালী ব্যাংক ম্যানেজার গ্রেফতার

0

মো. সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটি শহরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ভূয়া ব্যাংক গ্যারান্টি দেয়ার অভিযোগ দায়েরকৃত মামলায় গ্রেফতার হয়েছেন রূপালি ব্যাংক তবলছড়ি শাখার ব্যবস্থাপক রুমা বড়ুয়া।

বুধবার দুপুরে শহরের তবলছড়িস্থ ব্যাংকটির কার্যালয় তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তার বিরুদ্ধে রাঙামাটি পাবলিক কলেজ নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাইশা এন্টারপ্রাইজকে ভূয়া ব্যাংক গ্যারান্টি দেয়ার অভিযোগে বুধবার সকালে কোতয়ালি থানায় মামলা দায়ের করে দুদক। এই মামলার প্রধান আসামী মাইশা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারি যুবলীগ নেতা মুজিবুর রহমান দীপু। একই মামলায় ২ নং আসামী হিসেবে ব্যাংকটির ব্যবস্থাপক রুমা বড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের পার্বত্য অঞ্চল কার্যালয়ের উপ পরিচালক শফিকুর রহমান ভূঁইয়া।

দুদক পরিদর্শক নিজামুর রহমান জানিয়েছেন, এই মামলার প্রধান অভিযুক্ত মুজিবুর রহমানকেও গ্রেফতার করা হবে।

জানা গেছে, রাঙামাটি পাবলিক কলেজ নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাইশা এন্টারপ্রাইজের বিরুদ্ধে নির্মাণ কাজে ধীরগতিসহ নানান অভিযোগ তদন্ত করতে গিয়ে প্রতিষ্ঠানটির দেয়া ব্যাংক গ্যারান্টিটি ভূয়া বলে নিশ্চিত হয় বাস্তবায়নকারি প্রতিষ্ঠান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এরপরই তারা ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এরই প্রেক্ষিতে তদন্ত শেষে বৃহস্পতিবার মামলা দায়ের ও অভিযুক্ত ব্যাংক ব্যবস্থাপককে গ্রেফতার করা হলো। মামলার প্রধান আসামী মুজিবুর রহমান দীপুকেও গ্রেফতার করা হবে বলে জানিয়েছে দুদক।

এর আগে পৃথক আরেকটি মামলায় গত ১৮ অক্টোবর রাঙামাটির গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সুকোমল চাকমাকেও গ্রেফতার করেছে দুদক।

দুদক রাঙামাটি জেলার পরিদর্শক নিজামুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারের পরে রাঙামাটির চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট রোকন উদ্দিন’র আদালতে তাকে তুলে হলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেলা হাজতে প্রেরন করেন। আগামী ৫ ডিসেম্বর ২০১৬ মামলার পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.