বিস্ফোরক মামলায় মির্জা আব্বাসসহ ১৮ জনকে অব্যাহতি

0

সিটিনিউজবিডি : রাজধানীর রমনা থানার বিস্ফোরক আইনে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ১৮ জনকে অব্যাহতি দিয়েছে আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে তাদের অব্যাহতি দেন।

অপর আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি নেতা এম মাহবুব উদ্দিন খোকন, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মেজর হাফিজ উদ্দিন ও আব্দুস সালাম।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রমনা থানার বাংলামোটর মোড়ে পুলিশের গাড়িতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। গাড়িতে থাকা পুলিশ কনেস্টবল সাইফুল ও ফেরদৌস আগুনে আহত হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার কনেস্টবল ফেরদৌসকে মৃত্যু ঘোষণা করেন।

এ ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.