সিটিনিউজবিডি : চট্টগ্রামের একটি ওয়ার হাউজে অভিযান চালিয়ে ১০ কোটি টাকার ১১০০ নকল এয়ারকন্ডিশনার আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
আজ বুধবার বিকেলে কামালগেট মাদারবাড়ি এলাকা থেকে এসব জব্দ করা হয়।
`জেনারেল`, `এলজি`, `প্যানাসনিক` ও `মিডিয়া` ব্রান্ড নাম ব্যবহার করা হয়েছে এসব এসিতে। এসিতে এক টন থেকে ১০ টন পর্যন্ত ক্যাপাসিটি রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শুল্ক গোয়েন্দার উপপরিচালক শামিমুল রহমান।
তিনি জানান, অভিযানের সময় পণ্যের মালিকপক্ষ ১১ চালান দেখালেও তা ভূয়া হিসেবে প্রমাণিত হয়। ধারণা করা হচ্ছে এসব পণ্য কোনো বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা হয়েছে।
তিনি জানান, পণ্য পরীক্ষায় এদের অধিকাংশে ইউনিক সিরিয়াল নম্বর সঠিক ছিল না। এগুলোতে বিক্রয়োত্তর ওয়ারেন্টি সেবা প্রযোজ্য নয়। ফলে ক্রেতা সাধারণ প্রতারিত হওয়ার আশঙ্কা আছে।
