হৃতিকের ২১ ঘণ্টা শুটিং

0

বিনোদন : হৃতিক আগে জানিয়েছিলেন, যখন কোন কাজ করেন, সেটাতেই পূর্ণ মনোযোগ দেন। যেকোনো কাজই সবচেয়ে ভালোভাবে শেষ করার চেষ্টা করেন তিনি। এবার এক বিজ্ঞাপনচিত্রের জন্য টানা ২১ ঘণ্টা শুটিং করলেন হৃতিক।

সম্প্রতি হৃতিক রোশন এক সাক্ষাৎকারে বলেন, ‘যখন আনন্দ-ফুর্তি করার কথা, তখন আমি আনন্দ করি। কাজের সময় আমি কাজটাই খুব ভালোভাবে করি। আর ঘুমের সময় আমি আরাম করে ঘুমাই।’ একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য টানা ২১ ঘণ্টা সময় দিয়েছেন তিনি। শুটিং ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র এ তথ্য জানিয়েছে। অবশ্য হৃতিকের পক্ষে কিছুই অসম্ভব নয়। কারণ, তাঁর প্রতিটি ছবির জন্যই তিনি কঠোর পরিশ্রম করেন। আর এ জন্যই খুব বেশি কাজ করেন না তিনি। বেছে বেছে কাজ করেন, কিন্তু দেওয়ার চেষ্টা করেন তাঁর সেরাটা।

হৃতিক রোশনের শেষ ছবি ‘কাবিল’-এ তিনি একজন দৃষ্টিপ্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করেছেন। এখানে তাঁর সহশিল্পী ইয়ামি গৌতম। ছবিটি মুক্তি পাবে ২০১৭ সালের জানুয়ারি মাসে। বলিউড হাঙ্গামা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.