নেতা হিসেবে ট্রাম্পের ওপর আমার আস্থা আছে -শিনজো আবে

0

সিটিনিউজবিডি :  যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে আস্থা প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
গতকাল বৃহস্পতিবার প্রথম কোন বিদেশী নেতা হিসেবে আবে তার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন। ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে আবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ৯০ মিনিট বৈঠক করেন।

আবে সাংবাদিকদের বলেন, ‘আজকের আলোচনার প্রেক্ষিতে আমি বলছি, নেতা হিসেবে ট্রাম্পের ওপর আমার আস্থা আছে।

তিনি খুবই অন্তরঙ্গ পরিবেশে বৈঠকটি হয়েছে বলেও উল্লেখ করেন। আবে বলেন, তিনি ও ট্রাম্প একটি বিশ্বাসের সম্পর্ক গড়তে পারবেন বলে তিনি মনে করেন। তবে তিনি বৈঠকের ব্যাপারে বিস্তারিত জানাননি।এর আগে দেশত্যাগের আগে আবে বলেছিলেন, তিনি ট্রাম্প সরকারের সঙ্গে আস্থা গড়ে তুলতে চান।

সমৃদ্ধি ও বিশ্বশান্তির জন্য একসঙ্গে কাজ করতে চান। ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিতে চলা ট্রাম্পের সঙ্গে আবের এই বৈঠককে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। ওয়াশিংটনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হল টোকিও। তবে ট্রাম্প নির্বাচনী প্রচারণাকালে টোকিও’র নীতি নির্ধারকদের এই বলে হুঁশিয়ার করেছিলেন যে তিনি নির্বাচিত হলে জাপানে মোতায়েন হাজার হাজার মার্কিন সৈন্য প্রত্যাহারের বিষয়টি তিনি বিবেচনা করবেন।

ট্রাম্প প্রস্তাবিত ব্যাপক বাণিজ্য চুক্তি আন্তঃপ্রশান্ত মহাসাগরীয় অংশীদারিত্ব থেকে বের হয়ে আসারও অঙ্গীকার করেছিলেন। চুক্তিটির প্রতি যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থন রয়েছে এবং জাপানের প্রধানমন্ত্রী আবে একে তার শীর্ষ অগ্রাধিকারের তালিকায় রেখেছেন। খবর-বাসস ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.