নগর বাসীর সাথে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় এক্স কাউন্সিলর ফোরামের

0

সিটিনিউজবিডি :  চট্টগ্রাম নগর পরিষদের সাবেক কাউন্সিলর গণ আগামীতে চট্টগ্রাম নগর বাসীর সাথে ঐক্যবদ্ধ ভাবে সূখে দূঃখে থাকার প্রত্যয়ে এবং স্থানীয় সরকার সকল উন্নয়ন মূলক কর্মকান্ডে দলমত নির্বিশেষে সহায়তা করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এক্স কাউন্সিলর ফোরাম ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এক্স কাউন্সিলর ফোরামের সভা গতকাল ১৭ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় নগরী একটি হোটেলে পাথর ঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জালাল উদ্দিন ইকবাল সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

চসিক এক্স কাউন্সিলর ফোরামগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পেয়ার মোহাম্মদ, ২৩নং ওয়ার্ডের নিয়াজ মোহাম্মদ খান, ১৭নং ওয়ার্ডের শহিদুল আলম, ২১নং ওয়ার্ডের এডভোকেট এম এ নাসের, ৯নং ওয়ার্ডের নুরুল বশর মিয়া, ১নং ওয়ার্ডের জাফর আলম চৌধুরী, ৫নং ওয়ার্ডের নাজিম উদ্দিন আহমদ ২৪নং ওয়ার্ডের জাভেদ নজরুল ইসলাম, ২৭নং ওয়ার্ডের মোহাম্মদ সেকান্দর, ২৮নং ওয়ার্ডের সাহিদুল ইসলাম টুলু, ১২ নং ওয়ার্ডের শামসুল আলম, ৩৫নং ওয়ার্ডের মুহাম্মদ জামাল হোসেন, ১৮নং ওয়ার্ডের মোহাম্মদ তৈয়ব, সাবেক কাউন্সিলর রেহানা বেগম রানু ও ফেরদৌস বেগম মুন্নী।

সভায় গত ৯ নভেম্বর ২০১৬ বাকলিয়ার সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর শাহেদা কাশেম সাথীর ইন্তেকালে শোক প্রকাশ করা হয়। সকল সাবেক কাউন্সিলর সমন্বয়ে একটি শক্তিশালী চট্টগ্রাম সিটি কর্পোরেশন এক্স কাউন্সিলর ফোরাম গঠনের লক্ষ্যে ৩৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জালাল উদ্দিন ইকবালকে চেয়ারম্যান, ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজিম উদ্দিন আহমদ কে কো-চেয়ারম্যান ও ৩৫নং ওয়ার্ডের মুহাম্মদ জামাল হোসেন সচিব কে করে অন্যান্য উপস্থিত সকলকে সদস্য করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এক্স কাউন্সিলর ফোরাম গঠন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.