গোলাম সরওয়ার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, শিক্ষা প্রতিষ্ঠান ও জেলাগুলোর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আজ সকাল ১১.৪৫ মিনিটে ভিডিও কনফারেন্সে কথা বলেন।দেশের জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জঙ্গিবাদ, সন্ত্রাস বিরোধী ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন ।
শেখ হাসিনা বলেন,একটি প্রজন্ম মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের ইতিহাস জানা থেকে বঞ্চিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী অবৈধ সামরিক সরকারগুলো ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টা করে। তারা ছাত্রদের হাতে স্বাধীনতার বিকৃত ইতিহাস তুলে ধরে। ফলে একটি প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামীলীগ আসলে দেশের উন্নয়ন হয় । বঙ্গবন্ধুকে খুন করে দেশের উন্নয়নে যারা বাধা দিয়েছিল তাদের বিচার না করার চেষ্টায় লিপ্ত ছিল বিএনপি । যুদ্ধাপরাধীদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, যেসব যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, ফাঁসি হয়েছে তাদের একসময় মন্ত্রী করা হয়েছিল, তাদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছিল, রাজনীতি করার সুযোগ করে দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু তাদের বিচার শুরু করেছিলেন। আমরা পুনরায় ক্ষমতা এসে তাদের বিচার শেষ করেছি। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, স্বাধীনতা যুদ্ধের ৩০ লাখ শহীদ, নির্যাতিত দুলাখ মা-বোন এবং জনগণ, গণতান্ত্রিক ও ভোট-ভাতের আন্দোলন নিহত হওয়াদের কথা শ্রদ্ধাভরে স্বীকার করেন।
মতবিনিময়ের পরে, চট্টগ্রামের জেলা প্রশাসক সামশুল আরেফিনের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন একজন আইটিম্যান, একজন একজন রিক্সাওয়ালা ও হকারদের পক্ষে একজন বঙ্গবন্ধুর নামে নগরীতে একটি হকার মার্কেট নির্মান করার দাবি জানান ।
উল্লেখ্য, এর আগে রাজশাহীবাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় হয়। ধারাবাহিকভাবে প্রতিটি বিভাগের সঙ্গে একইভাবে ভিডিও কনফারেন্সে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
