মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রামে দেশের সমতল স্থানের ন্যায় অধিগ্রহণকৃত জমির মূল্য বাড়ানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শনিবার চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার সাথে ভিডিও কনফারেন্স কথা বলেন। এসময় তিনি রাঙামাটি জেলাবাসীর সাথে ভিডিও কনফারেন্সে এই আশ্বাস প্রদান করেন। প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে রাঙামাটি থেকে হেডম্যান, কাঠ মিস্ত্রি, শিক্ষার্থী, জেলা প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি কথা বলেন।
বিভিন্ন দাবির বিষয়ে প্রধানমন্ত্রী রাঙামাটি সরকারি মহিলা কলেজে শিক্ষক সংকট নিরসন ও পরিবহন সমস্যার সমাধানের আশ্বাস দেন।
এছাড়া প্রধানমন্ত্রী শুভেচ্ছা বক্তব্যে বলেন, দেশকে উন্নতি সমৃদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য। ২১ সালের মধ্যে দেশকে মধ্য আয়ের দেশ এবং ৪১ সালের মধ্যে দেশ উন্নত সমৃদ্ধ দেশে পরির্ণত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, এই সরকার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে দেশকে এগিয়ে নিতে, এই দেশ এখন আর অন্য দেশের সহযোগিতা দিয়ে চলে না। আমরা কোন ঘর অন্ধকারে থাকতে দিবো না, প্রতিটি ঘরে আলো জা¡লাবো।
এই দেশ জঙ্গিবাদ ও সন্ত্রাসের স্থান নেই দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ এখন দেশে হচ্ছে, তাই দেশ ও জাতির শত্রুরা এই উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে সন্ত্রাস ও জঙ্গিবাদ’র মত ঘটনা ঘটানোর চেষ্টা করছে। এই দেশে আর কোন সন্ত্রাস ও জঙ্গিবাদ কর্মকান্ড হতে দেওয়া হবে না। এই সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রসাম্প্রদায়িকতা প্রতিরোধ করা হবে বলেও তিনি মন্তব্য করেন।
শিক্ষার্থী ও সন্তানদের প্রতি নজর রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, আপনার সন্ত্রান কোথায় যাচ্ছে এবং কার সাথে বন্ধুত্ব করতে সে বিষয়ে নজর কখতে হবে।
ভিডিও কনফারেন্সে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য দীপংকর তালুকদার, রাঙামাটির সংসদ সদস্য ঊষাতন তালুকদার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা প্রশাসক মানজারুল মান্নানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেৃতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্স শুরু করার আগে পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উন্নয়র প্রকল্প বাস্তাবায়ন সম্পর্কে দেখানো হয়।
এতে বলা হয় রাঙামাটি জেলার মোট প্রকল্প ৬৫টি, মোট বাস্তবায়ন প্রকল্প ৩৮টি, মোট বাস্তবায়নাধীন প্রকল্প ২৭টি। জেলার উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্প, রাঙামাটি-মহালছড়ি-মানিকছড়ি-খাগড়াছড়ি সড়ক প্রকল্প, পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটি জেলাধীন ১০টি উপজেলায় বিদ্যুতায়ন, কাপ্তাই হ্রদে মৎস্য উৎপাদন বৃদ্ধি,সংরক্ষণ ও ব্যবস্থাপনা বৃদ্ধিকরণে জোরদারকরণ প্রকল্প, লংগদুর আনসার ও ভিডিপি ব্যাটলিয়ন সদর দপ্তর কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।
খাগড়াছড়িতে মোট উন্নয়ন প্রকল্প ৩৭টি, মোট বাস্তবায়ন প্রকল্প ১২টি, বাস্তবায়নাধীন প্রকল্প ২৫টি। জেলার উল্লেখযোগ্য প্রকল্প সমূহ হচ্ছে গুরুত্বপূর্ণ বাজার ও জনবসতিতে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প, মানিকছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০ শয্যা থেকে ৫০ শয্যা উন্নতি করণ প্রকল্প, খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলার গ্রামীণ সড়ক অবকাঠামো নির্মাণ প্রকল্প, খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছাড়া থেকে তবলছড়ি ডাক বাংলো পর্যন্ত সড়ক নির্মাণ।
বান্দরবানের মোট প্রকল্প ২৯টি, মোট বাস্তবায়ন প্রকল্প ১৭টি, বাস্তবায়নাধীন প্রকল্প ১২টি। জেলার উল্লেখযোগ্য প্রকল্প সমূহ হচ্ছে জেলা সড়ক উন্নয়ন প্রকল্প, সড়ক নির্মাণ প্রকল্প, বান্দরবান জেলার পিটিআই কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সটি সরাসরি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন কার্যালয় থেকে সম্প্রসারিত হয় এবং শহরের আরো ৪টি স্থানসহ জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন স্থানে সরাসরি প্রদর্শন করা হয়।
