ভারতে সামরিক যানে হামলায় ৩ সেনা নিহত

0

অনলাইন ডেস্ক : ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়া জেলায় সামরিক যানে হামলায় তিনজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সুনিত নিউটনের বরাতে এনডিটিভি জানিয়েছে, শনিবার ভোর সাড়ে ৫টায় তিনসুকিয়ার পেনগেরি এলাকায় শক্তিশালী এ বিস্ফোরণের ঘটনা ঘটে। সশস্ত্র ব্যক্তিরা রাস্তায় বিস্ফোরক (আইইডি) পুঁতে রেখে অপেক্ষা করছিল। ওই রাস্তা দিয়ে সেনাদের গাড়ি যাওয়ার সময় বিস্ফোরণ হয়। তখন সশস্ত্র ব্যক্তিরা এলোপাতাড়ি গুলিও ছোঁড়ে।

এ ঘটনার নেপথ্যে সশস্ত্র সংগঠন উলফার সদস্যরা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সন্দেহভাজন সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে ভারতীয় নিরাপত্তাবাহিনীর দফায় দফায় গুলি বিনিময় চলছে বলে খবরে জানানো হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.