মোছলেম উদ্দিনকে লাঞ্চিত করার প্রতিবাদে সড়ক অবরোধ

0

সিটিনিউজবিডি :  মোছলেম উদ্দিন আহমেদকে লাঞ্চিত করার প্রতিবাদে কালুরঘাট সেতুতে বেরিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে বোয়ালখালী উপজেলায় শ্রমিক লীগের নেতাকর্মীরা। রাত ৮টার দিকে বোয়ালখালী কালুরঘাট সেতুর পূর্ব পাড়ে বিক্ষোভ শুরু করে ।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শ্রমিক লীগের ব্যানারে শ’খানেক নেতাকর্মী এসে প্রথমে অটোরিকশা ও টেম্পু আটকে দিয়ে তাদের আড়াআড়ি করে রাখতে বাধ্য করে। এরপর তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেছে।

উল্লেখ্য,আজ শনিবার(১৯ নভেম্বর) দুপুরে নগরীর লালদীঘি ময়দানে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় অনুষ্ঠান শেষে ছাত্রলীগের একদল নেতাকর্মীর হাতে লাঞ্চিত হন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। মিডিয়ায় বক্তব্য দেয়ার সময় বিরক্ত করায় এক ছাত্রলীগ কর্মীকে ধাক্কা দেয়াকে কেন্দ্র করে লাঞ্চিত হন মোছলেম উদ্দিন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.