কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : সীতাকুণ্ডে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান এক বৃদ্ধকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়।
রবিবার সকাল সাড়ে ৯ টার সময় ২নং ইউনিয়নের টেরিয়াইল এলাকায় চট্টগ্রামমূখী একটি ক্যাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১১-৬৬৯৬) বহরপুর এলাকার মাদু মৌলভী বাড়ীর মোঃ শফিউল আলম(৬৫) নামে এক বৃদ্ধকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়।
এ ঘটনার তাৎক্ষনিক খবর পেয়ে ট্রাফিক সার্জেন্ট মোঃ আল আমিন ও এটিএসআই মোঃ আজিজ ক্যাভার্ড ভ্যানকে তাড়া করে পৌরসভাস্থ শেখ পাড়া নামক এলাকায় চালক মোঃ সোহেল বেপারী(২৮)কে আটক করে থানায় সোপর্দ করে। ভ্যান চালক সোহেল বেপারী চাঁদপুর জেলার সদর এলাকার মোঃ আলী হোসেন বেপারীর ছেলে।
এ ব্যাপারে সীতাকুন্ড থানায় একটি মামলা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
