নড়াইলে শেষ হলো জেলা ইজতেমা

0

সিটিনিউজবিডি : বিশ্বশান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে নড়াইলে শেষ হয়েছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মোনাজাত অনুষ্ঠিত হয়।

নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকার হাউজিং প্রকল্পের বালুর মাঠে অনুষ্ঠিত ইজতেমায় আখেরি মোনাজাতে নড়াইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল জামে মসজিদের ইমাম মাওলানা মোশারফ হোসেন।

গত ১৭ নভেম্বর ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠিত ইজতেমার কার্যক্রম শুরু হয়।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, ‘নিরাপত্তার জন্য ইজতেমা প্রাঙ্গণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.