নর্থ সাউথ আইডিয়াল স্কুলে কৃতী শিক্ষার্থী সংর্বধনা

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজার বাগ এলাকার নর্থ সাউথ আইডিয়াল স্কুল এন্ড কলেজে ক্লাস পার্টি ও কৃতি শিক্ষার্থীর সংর্বধনা অনুষ্ঠান গত ১৬ নভেম্বর স্কুল ভবনের মিলনায়তনে সকাল ১১টা অধ্যক্ষ মো. মহিউদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন ব্রার্দাস ইউনিয়নের পরিচালক ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুর রশিদ লোকমান।

উদ্ভোধক ছিলেন দি কিন ফুডস এর পরিচালক এস এম নুরুল আবসার।

আরও উপস্থিত ছিলেন নুরুল ইসলাম ইছু, আবু নাসের, শিক্ষিকা নুসরাত জাহান, উর্মি আকতার, সেয়দা শরমিন আকতার, ইয়াছমিন আকতার, শামীমা নাছরিন, শিক্ষক আমিনুল হক, মুহাম্মদ হালিম রেজা, জাহেদুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভা শেষে কেক কাটা এবং কৃতী শির্ক্ষাথীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.