তারেক রহমানকে কোন ষড়যন্ত্র রুখতে পারবে না : জাফরুল

0

সিটিনিউজবিডি : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দোস্তবিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে বিকাল ৩ ঘটিকার সময় খতমে কোরআন ও মিলাদ মাহফিল, বিকাল ৪ টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী বলেন, আজ বাংলাদেশে জনগণের প্রিয় নেতা তারেক রহমান এদেশের ১৬ কোটি মানুষের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। তারেক রহমানের জনপ্রিয়তাকে সরকার ভয় পায় বলেই বার বার ওনার (তারেক রহমানের) বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। কিন্তু বাংলাদেশের ষোল কোটি মানুষের প্রিয় নেতা তারেক রহমানকে কোন ষড়যন্ত্র রুখতে পারবে না।
আলোচনা সভা শেষে কেক কেটে তারেক রহমানের ৫২তম জন্মদিন উদযাপন করা হয়।
আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ইদ্রিচ মিয়া, সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ এনামুল হক, সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড. মুহাম্মদ কাশেম চৌধুরী, স্বনির্ভর সম্পাদক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান মুজিবুর রহমান, সাতকানিয়া পৌর সভা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী মোঃ রফিক আহমদ, সাংস্কৃতিক সম্পাদক লায়ন এম নাছির উদ্দিন, ক্রীড়া সম্পাদক শওকত ওসমান, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মঈনুল আলম ছোটন, বিএনপি নেতা মমতাজুল ইসলাম, আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান, শফিক চেয়ারম্যান, মাঈনুদ্দীন মোহাম্মদ জাহেদ, সামশুল আলম, আবুল হোসেন, হারুন কাকল, হামিদুর রহমান পেয়ারু, আব্দুল মান্নান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুহাম্মদ শহীদুল আলম শহীদ, এড. শওকত আউয়াল, এড. কাজী মফিজুর রহমান, এড. তৌহিদুল আলম মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সালাহ উদ্দিন সুমন, এস.এম. তৈয়্যব, জেলা ছাত্রদলের সাবেক সদস্য দিদারুল ইসলাম, ওবাইদুল হক রিকু, এম হান্নান রহিম, এস.এম. সুমন, মোঃ শাহজাহান হোসেন, শাহ আলম, মোঃ ইউসুফ, কে.এম. আব্বাস, মোঃ আতিকুর রহমান আতিক, মোঃ নুরুল কবির, মোঃ হোসাইন, সাজ্জাদ, মানিক সহ প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.