বরিশাল বুলসকে হারিয়ে শীর্ষে খুলনা টাইটান্স

0

খেলাধুলা : বিপিএল চট্টগ্রাম পর্বের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববারের একমাত্র ম্যাচে মুশফিকুর রহীমের বরিশাল বুলসকে হারিয়ে শীর্ষে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। খুলনার দেয়া ১৫২ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে মুশফিকুর রহীমের বরিশাল বুলস ৩ বল বাকি থাকতে ১২৯ রানে অলআউট হয়ে যায়।

ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বরিশাল বুলস। দলীয় ৮ রানে কোনো রান না করেই জুনায়েদ খানের বলে আউট হন ফজলে মাহমুদ। আগের ম্যাচে দারুণ খেলা জীবন মেন্ডিসও দ্রুতই ফিরে যান। ব্যক্তিগত ২১ রানে শফিউলের বলে আউট হন তিনি। আজও ব্যর্থ হয়েছেন শামসুর রহমান। তিনি ১৭ বল খেলে মাত্র ১২ রান করে মাহমুদুল্লাহ রিয়াদের বলে আউট হন। তবে শাহরিয়ার নাফিস এবং মুশফিকুর রহীম বরিশালকে জয়ের স্বপ্ন দেখান। কিন্তু নাফিস ২৮ এবং মুশফিক ৩৫ রান করে আউট হলে শেষ হযে যায় বরিশালের ইনিংস। শেষের ব্যাটসম্যানরা খুলনার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি। শফিউল ইসলাম বরিশালের ৪ উইকেট নেন।

এরআগে খুলনা টাইটান্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তুলে। জয়ের জন্য বরিশাল বুলসকে ১৫২ রানের টার্গেট দিয়েছে মাহমুদউল্লাহর দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক। টসে হারা মাহমুদউল্লাহর খুলনাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বরিশাল বুলসের মুশফিকুর রহীমের।

খুলনার হয়ে সর্বোচ্চ রান করেন মাহমুদউল্লাহ করেন ৪৪ রান। বরিশালে হয়ে তাইজুল ইসলাম ৩টি, রুম্মন রইস, রিয়াদ এমরিট ও থিসারা পেরেরা একটি করে উইকেট নেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.