তাহসানের মিউজিক ভিডিওতে সুমন-সুজানা

0

বিনোদন : তাহসানের গাওয়া ‘কেউ না জানুক’ গানটি অফিসিয়াল ভিডিও ছাড়াই ইউটিউবে ৩০ লাখ ভিউয়ার্স পেরিয়ে গেছে। এবার তৈরি হলো শ্রোতাপ্রিয় এ গানটির ভিডিও। শ্রোতাদের আগ্রহ দেখেই গানটির ভিডিও তৈরি হয়েছে বলে জানান তাহসান।

ভিডিও নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এখানে মডেল হিসেবে দেখা যাবে মডেল সুমন ও সুজানাকে। পাশাপাশি শিল্পী তাহসানকেও দেখা যাবে ভিডিওতে। সম্প্রতি ভিডিওটির দৃশ্য ধারণ সম্পন্ন হয়ছে।

মিউজিক ভিডিওটি প্রসঙ্গে তাহসান বলেন, আমার অনেক পছন্দের একটি গান এটি। গানটির কথা-সুর চমত্কার। ভিডিওটিও দুর্দান্ত হয়েছে। আমার বিশ্বাস ভক্ত-শ্রোতারা কাজটি খুব পছন্দ করবেন।

সিডি চয়েসের প্রযোজনায় বড় বাজেটের মিউজিক ভিডিওটি আসছে পহেলা ডিসেম্বর ইউটিউবে উন্মুক্ত করা হবে।

প্রসঙ্গত, চলতি বছরের ভালোবাসা দিবসে বাজারে আসে রবিউল ইসলাম জীবনের কথায় তাহসান ও ইমরানের দ্বৈত অ্যালবাম ‘মন কারিগর’। অ্যালবামে ৩টি করে গানে কণ্ঠ দেন দুই শিল্পী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.