ফ্লপ ছবি নিয়ে রণবীরকে খোঁচা দিলেন সালমান

0

বিনোদন : সালমান আর রণবীর কপূরের মধ্যে ক্যাটরিনা কইফকে নিয়েই অনেক আগে দূরত্ব তৈরি হয়েছিল। ২০০৯-এ ‘আজব প্রেম কি গজব কাহানি’র একটি ছোট দৃশ্যে শেষ বার সালমান আর রণবীরকে এক সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল। আপাতত বলিউডের খবর, রণবীর-ক্যাটরিনার ব্রেক আপ হয়ে গিয়েছে। এই ব্রেক আপের খবরের মধ্যেই বেশ কয়েক বার সলমনের সঙ্গে ক্যাটরিনাকে দেখা গিয়েছে। এর ফলে অনেকেই ভাবতে শুরু করেন, ক্যাটরিনা হয়তো ফিরছেন সালমানের কাছেই।

সালমান আর রণবীর কপূরের দূরত্ব কমার ‘ঠাণ্ডা লড়াই’-এর জল্পনা বাড়িয়ে সম্প্রতি ‘বিগ বস’-এ রণবীরকে তাঁর ফ্লপ ছবি নিয়ে খোঁচা দিলেন সলমন। খুব সম্প্রতি ‘ডিয়ার জিন্দেগি’র প্রচারে ‘বিগ বস’-এ এসেছিলেন আলিয়া ভট্ট। সেখানেই আলিয়াকে সালমান বলেন, “রণবীর (সিংহ)কে এ বার তুমি গায়েব করে দাও, রণবীর (কপূর) তো এমনিতেই গায়েব হয়েই গেছে।” নাম নিয়ে জাগলিং করলেও ইদানীং কালে রণবীর কপূরের পর পর ফ্লপ ছবি নিয়েই যে সালমানের এই খোঁচা সে বিষয়ে নিশ্চিত বি-টাউনের একটা বড় অংশ।

এ দিকে নিজের পরবর্তী ছবি ‘ড্রাগন’-এ একসঙ্গে কাজ শুরু করছেন আলিয়া-রণবীর কপূর। তাই নিজের পরবর্তী ছবির সহ-অভিনেতাকে নিয়ে এই ঠাট্টায় একটু অস্বস্তিতে পড়ে যান আলিয়া। তবে তাঁকে নিয়ে সালমানের এই ‘তামাশা’র এখনও কোনও জবাব দেননি রণবীর কপূর।- আনন্দবাজার

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.