বিনোদন : এবার দ্বিতীয়বারের মতো একটি ছবিতে আইটেমকন্যা হিসাবে উপস্থিত হচ্ছেন লামিয়া মিমো। ‘টিকাটুলির মোড়ে’ শিরোনামের গানে নাচের ঝলক দেখালেন মিমো। কিছুদিন আগেই ‘সোনাবন্ধু’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো ঢাকাই ছবির আইটেম কন্যাদের তালিকায় নাম লিখিয়েছেন এই লাস্যময়ী।
এবার ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে আইটেমকন্যা হিসেবে দেখা যাবে তাকে। দীপংকর দীপন পরিচালিত ছবিটির আইটেম গানটিতে মিমোর সঙ্গে থাকছেন নবাগত নায়ক জন। সম্প্রতি এফডিসির কড়ইতলায় আইটেম গানটির শুটিং ধারণ করা হয়েছে। তানজিলের কোরিওগ্রাফিতে ‘টিকাটুলির মোড়ে’ গানের সঙ্গে নাচতে দেখা যাবে মিমোসহ একঝাঁক তরুণ-তরুণীকে।
উল্লেখ্য, সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখে মিমো। এরপর ‘এক জবান’, ‘কিং খান’, ছবিতে অভনয় করেছেন তিনি। এছাড়াও তার অভিনীত ‘শতরূপে শতবার’, ও ‘মুখোশ মানুষ’ ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
