পপ তারকা ম্যাডোনার ছেলে গাঁজাসহ গ্রেপ্তার

0

বিনোদন : মাদক সেবনের দায়ে পপ তারকা ম্যাডোনার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাঁজা ও মাদক সেবনের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে ম্যাডোনা পুত্র রকো রিচিকে। ম্যাডোনার স্বামী প্রখ্যাত নির্মাতা গাই রিচি। আর্ন্তজাতিক গণমাধ্যম ডেইলি মেইল, দ্য সান ও আরেকটি ব্রিটিশ পত্রিকা মিরর খবরটি ফলোআপ করে প্রকাশ করেছে।

জানা গেছে, ১৬ বছর বয়সী রকোকে উত্তর লন্ডনের প্রিমরোজ হিল থেকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। দীর্ঘ সময় গাঁজা, মাদক সেবন ও চিৎকার-চেচামেচিতে বিরক্ত হয়ে প্রতিবেশী পুলিশকে ফোন দেয়। পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে রকোকে।

রকো তার বন্ধুদের নিয়ে দেয়ালের ওপর বসে ছিল। তখনই পুলিশ এসে তার পরিহিত পোশাকে গাঁজার কিছু অংশ খুঁজে পেয়ে তাকে গ্রেপ্তার করে। তবে বয়স কম হওয়ায় হয়তো তার বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা না নেয়া হলেও কিছু বয়ো-সংশোধনী চিকিৎসায় অংশ নিতে হবে তাকে।

রকোর মা ম্যাডোনা অবশ্য তার দোষ স্বীকার করেই বলেছেন, ‘আমি আমার সন্তানকে ভালবাসি। সেইসঙ্গে ছেলে পাশেই রয়েছি, সব ধরনের সাহায্য আমার তরফ থেকে তাকে দিব যেমনটা সে চাইবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.