ঢাকায় ফিরছেন ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল

0

খেলাধুলা : টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা বলা হয়ে থাকে ক্রিস গেইলকে। এর আগে বরিশাল বার্নার্স ও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে বিপিএল মাতালেও চলতি আসরে শেষ হয়ে গেছে ২৪টি ম্যাচ। এবার শুক্রবার চিটাগাং ভাইকিংসের হয়ে খেলতে ঢাকায় আসছেন টি-টোয়েন্টির এই রাজা। আর সব ঠিক থাকলে ২৭ নভেম্বর মিরপুরে খেলবেন এবারের আসরে নিজের প্রথম ম্যাচ। টুর্নামেন্টের বাকি সব ম্যাচেই চিটাগাংয়ের হয়ে খেলার কথা তার।

একদিকে বিপিএলের ক্রিস গেইল, অন্যদিকে শহিদ আফ্রিদি। ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রংপুর। আর ৮ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে চিটাগাং।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন আন্দ্রে রাসেল। তবে দুর্ভাগ্যজনকভাবে অনুশীলন করার সময় ইনজুরিতে পড়েন এ ক্যারিবিয়ান। সে কারণে দেশে ফিরে গিয়েছিলেন তিনি। তবে ইনজুরি কাটিয়ে আবারও দলের সঙ্গে যোগ দিচ্ছেন এ তারকা।

প্রথম ম্যাচে খেলার পর দিন অনুশীলনে চোট পান রাসেল। এরপর ওয়েস্ট ইন্ডিজে ফিরে যান তিনি। ঢাকার জন্য স্বস্তির কথা দ্রুতই সেরে উঠেছেন রাসেল। আগামীকাল শুক্রবার সকালেই ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। সে ক্ষেত্রে শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেই মাঠে দেখা যেতে পারে তাকে।

ঢাকার প্রথম পর্বে দুর্দান্ত ক্রিকেট খেলে চলেছিল ঢাকা ডায়নামাইটস। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেও জয় তুলে এককভাবে উঠে যায় পয়েন্ট তালিকার শীর্ষে। তবে পরের দুই ম্যাচে টানা দুই হারে কিছুটা হলেও কোণঠাসা দলটি। তাই আবার জয়ের ধারায় ফিরতে রাসেলকে আবার উড়িয়ে আনছে দলটি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.