অ্যানিমেশন ছবিতে ভয়েস দিলেন বাপ্পি লাহিড়ী

0

বিনোদন : দীর্ঘদিন ধরে টলিউড এবং বলিউডকে অসংখ্য হিট সঙ্গীত উপহার দিয়েছেন বাপ্পি লাহিড়ী। অমিতাভ বচ্চন থেকে রণবীর সিংহ— সকলের জন্যই গান গেয়েছেন বা মিউজিক দিয়েছেন তিনি।

এ বার হলিউডের অ্যানিমেটেড ছবিতে ভয়েস ওভার করলেন বাপ্পি লাহিড়ী। শুধু ভয়েস ডাবিং নয়, ছবির ওই চরিত্রটির জন্য একটি গানও গেয়েছেন তিনি। হলিউডের সেই অ্যানিমেটেড ছবিটির নাম ‘মোয়ানা’। আর ‘বাপ্পি দা’র ডাব করা চরিত্রটির নাম ‘টামাটোয়া’। ছবিতে টামাটোয়া একটি প্রকাণ্ড কাঁকড়া যার সারা গা সোনায় মোড়া, ঠিক ‘বাপ্পি দা’র মতোই। “হলিউডে এই কাজের অভিজ্ঞতা এক কথায় অসাধারণ”—জানালেন বাপ্পি লাহিড়ি।

তিনি আরও বলেন, “আমি অ্যানিমেটেড ফিল্মের একজন বড় ভক্ত। তাই ডিজনি যখন আমাকে ‘টামাটোয়া’ নামের এই প্রকাণ্ড কাঁকড়ার চরিত্রে ডাবিং করার সুযোগ দেয় আমি স্বাভাবিকভাবেই খুব এক্সাইটেড ছিলাম। কারণ, এর আগে কখনও আমি এই ধরনের কোনও কাজ করিনি। সূত্র- আনন্দবাজার পত্রিকা

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.