সিটিনিউজবিডিঃ ভারতের বিপক্ষে তিন ম্যাচের আগে স্কোয়াডে নতুন ক্রিকেটার যোগ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের বিপক্ষে টেস্টে চমক দেখানো জুবায়ের হোসেন লিখনকে শেষ ওয়ানডের জন্যে স্কোয়াডে নেওয়া হয়েছে।
মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনও করেছেন জুবায়ের। গত বছরের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ওয়ানডে খেলেছিলেন জুবায়ের হোসেন। দুটি ওয়ানডেতে চার উইকেট নিয়েছিলেন ১৯ বছর বয়সি লিখন। জিম্বাবুয়ের বিপক্ষে ভালো করার পর আর দলে জায়গা হয়নি তার।
প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে জুবায়েরকে নিয়ে বিশ্বকাপ খেলতে যেতে চেয়েছিলেন। কিন্তু নির্বাচক প্যানেল তার ওপর ভরসা করতে পারেনি। বিশ্বকাপের পর জুবায়েরের জায়গা হয়নি পাকিস্তানের বিপক্ষে সিরিজেও।
অবশেষে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াডে জায়গা পেয়ে আবারও নিজের নাম উজ্জ্বল করেন উদীয়মান এই লেগ স্পিনার। টেস্টে ২ উইকেট নেন তিনি. এবার ভারতকে হোয়াইট ওয়াশ করতে শেষ ওয়ানডেতে জুবায়েরকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট।
