মাশরাফিকে শাহরুখের খানের ফোন

0

সিটিনিউজবিডিঃ শাহরুখ খান, বলিউডের বাদশা কিছুদিন ধরে ব্যস্ত সময় পার করছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)’র ৮ম আসরে নিজ দল কলকাতা নাইট রাইডার্সের জন্য। ডিফেন্ডিং চ্যাম্পিয়ান হিসেবে শিরোপা ধরে রাখতে না পারার অন্যতম কারণ হিসেবে সাকিবকে পুরো টুর্নামেন্টে না পাওয়ার কথাটি অকপটেই স্বীকার করেছেন। ক্রিকেটভক্ত শাহরুখ খান ভারত-বাংলাদেশের সিরিজ খুব মনযোগ দিয়েই দেখছেন। সিরিজ হারের পরও একটা বিষয়ে খুশি হয়েছেন শাহরুখ। মঙ্গলবার সন্ধ্যায় টাইগার দলপতি মাশরাফি বিন মোর্তজাকে ফোন করে টিম বাংলাদেশকে অসাধারণ ক্রিকেট খেলার জন্য অভিনন্দন জানিয়েছেন তিনি।

৫ মিনিটের অধিক সময়কাল দু’জনের কথোপকথনের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র।মাশরাফির বরাত দিয়ে সূত্র আরো জানিয়েছে, বাংলাদেশ যেভাবে ভারতকে হারিয়েছে, তাতে করে বিশ্ব ক্রিকেটে অচিরেই টাইগাররা নতুন পরাশক্তিতে আর্বিভূত হবে। তামিম ইকবাল ও মুশফিকের প্রশংসা করার পাশাপাশি কলকাতার জন্যে আগামী দিনে মুস্তাফিজ ও সাব্বির রহমানকে দলে নেয়ার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.