টস জিতে ব্যাটিংয়ে বরিশাল

0

খেলাধুলা : মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলে আজ ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয়েছে বরিশাল বুলস। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহীম।

বিপিএলের উদ্বোধনী দিনে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয়েছিল বরিশাল। ওই ম্যাচে ঢাকার কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল মুশফিক বাহিনী। বরিশালের ছুড়ে ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে সাকিবের ঢাকা।

বিপিএলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সাকিবের ঢাকা ডায়নামাইটস। পাঁচটিতে জয় আর তিনটিতে হেরে যাওয়া ঢাকার সংগ্রহ ১০ পয়েন্ট। মুশফিকের বরিশাল অবস্থান করছে ছয় নম্বরে। তিনটিতে জয় ও পাঁচটিতে পরাস্ত হওয়া বরিশালের সঞ্চয় ৬ পয়েন্ট। দুই দলই খেলেছে ৮টি করে ম্যাচ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.