ঢাকা : প্রশাসনে ৫৩৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (২৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পৃথক তিনটি আদেশে তাদের পদোন্নতির বিষয়টি জানানো হয়।
রোববার সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দা ফারহানা কাউনাইন স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এর মধ্যে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ১৪৫ জন, উপসচিব থেকে যুগ্ম সচিব পদে ১৮৬ জন এবং সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২০৫ জন।
কর্মকর্তাদের পদোন্নতির পর রেওয়াজ অনুযায়ী তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
