তাজিকিস্তানে ৪.৫ মাত্রার ভূমিকম্প

0

আন্তর্জাতিক : তাজিকিস্তানের কারাকুল অঞ্চলে রিখটার স্কেলে ৪.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন ক্ষয়-ক্ষতির কথা জানায়নি দেশটির গণমাধ্যম। যুক্তরাষ্ট্র ভিত্তিক ভূ গবেষণা প্রতিষ্ঠান ‘দ্যা ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে’ এ তথ্য নিশ্চিত করে।

প্রাথমিক তথ্য অনুসারে বাংলাদেশ সময় ১১টা ৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

উল্লেখ্য, শনিবার দেশটির চীন সীমান্তাঞ্চলে ৬.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ ঘটনায় একজন নিহত হয়েছে বলে জানায় রয়টার্স। অবশ্য ইউএস জিওলজিক্যাল সার্ভে প্রাথমিকভাবে ভূমিকম্পের পরিমাণ ৬.৭ বললেও পরবর্তীতে জানায় ৬.৫ মাত্রার ভূমিকম্পে এখানে আঘাত করে যার গভীরতা ছিল ৭৫ কিলোমিটার। রয়টার্স।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.