সিটিনিউজবিডি : নেপালে ভূমিকম্প অনুভূত হয়েছে ৫ দশমিক ৪ মাত্রার । সোমবার নামচি বাজারের উত্তরপশ্চিমে এই কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূকম্পটির উৎপত্তিস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রামিচাপ ও সোলুখুম্বু জেলার সীমান্ত এলাকায় ভোর পাঁচটা পাঁচ মিনিটে ভূমিকম্প হয়।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।
গত বছরের এপ্রিল মাসে নেপালে ভয়াবহ ভূমিকম্পে প্রায় নয় হাজার মানুষ নিহত ও ২০ হাজার মানুষ আহত হয়েছে। খবর: ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।
