নতুন চরিত্রে মিম

0

বিনোদন : প্রাণ-এর সঙ্গে এক বছরের চুক্তি করেছে মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। গত (২৭ নভেম্বর) রোববার এই চুক্তি করেছেন তিনি। প্রাণ পণ্যটির প্রচারণামূলক কার্যক্রমেও পাওয়া যাবে তাকে।

প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ ফ্রুটিক্সের চিফ অপারেটিং অফিসার ইঞ্জিনিয়ার এস কে ওয়ারেসুল হাবিব, হেড অব মার্কেটিং অরুণাংশু ঘোষ ও ব্র্যান্ড ম্যানেজার ওমর ফারুক।

শিগগিরই বিজ্ঞাপনটির নির্মাণ কাজ শুরু হবে। এতে একক মডেল হিসেবেই থাকবেন মিম। তিনি বললেন, ‘পান্ডুলিপি পছন্দ হওয়ায় কাজটি করছি। ভিন্ন একটি ভাবনায় সাজানো হচ্ছে এটি। এখানে দর্শকরা আমাকে দেখতে পাবেন নতুন আঙ্গিকে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.