সিটিনিউজবিডি : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, চট্টগ্রামকে একটি নান্দনিক ও ডিজিটাল নগরী হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রকৌশল বিভাগের উদ্যোগে “রোড কন্সট্রাকশন এন্ড কোয়ালিটি কন্ট্রোল” বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন অন্যান্য সিটি কর্পোরেশনের মত না। মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছি নগরীকে সুন্দর ভাবে সাজানোর জন্য। রাস্তা, ব্রীজ, ড্রেন ইত্যাদি সেবা ধর্মী দায়িত্ব নিয়ে সংস্কার করার চেষ্টা করছি। কাজের মাধ্যে সততা, শুদ্ধতা ও জবাবদিহিতার বিষয়ে আমি প্রস্তুত আছি।
তিনি আরো বলেন, সিটি কর্পোরেশন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য বিষয়ে আমি প্রকৌশল বিভাগের কর্তব্যরত কর্মকর্তাদের নজর দেয়ার জন্য জোর অনুরোধ জানাচ্ছি। প্রকৌশল বিভাগকে আরো দক্ষতার সাথে কাজ করতে হবে, প্রকৌশল বিভাগের সক্ষমতা বাড়াতে হবে। কোন স্থাপনা ত্রুতিপূর্ণ হবে, দুর্নীতি হবে এ ধরণের অভিযোগ আমি শুনতে চাই না। সততার সাথে সবার কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহম্মেদ প্রিন্স, প্রাক্তন প্রধান প্রকৌশলী এম. আই খান, রেজাউল আমিন খান, আইইবি প্রাক্তন চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
