আলোকিত বিশ্ব গড়তে যুব সমাজের নিয়মিত পত্রিকা পড়া উচিত

0

সিটিনিউজবিডি :  যুব সমাজ হচ্ছে আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের আলোয় আলোকিত হবে বিশ্ব। যুব সমাজের উচিত বই পড়ার প্রতি মনোযোগী হওয়া বিশেষ করে নিয়মিত দৈনিক পত্রিকা পাঠের অভ্যাস গড়ে তুলা। রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগং মিডটাউন এর ২৩তম সনদ প্রাপ্তি দিবস ও ২৪তম অভিষেক অনুষ্ঠান “আলোকিত” এর প্রধান অতিথি হিসেবে রোটারী ক্লাব অব চিটাগং মিডটাউনের প্রাক্তণ সভাপতি রোটারিয়ান এস এম হারুন উর রশিদ উপরোক্ত বক্তব্য রাখেন।

গত ২৮ নভেম্বর সোমবার নগরীর প্রেস ক্লাবস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় ক্লাবের সদ্য প্রাক্তণ সভাপতি রোটার‌্যাক্টর শাহিন সুলতানা অভিষিক্ত সভাপতি রোটার‌্যাক্টর রিয়াজ মাহমুদ সৌরভকে সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন। রোটার‌্যাক্টর অর্পিতা ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটার‌্যাক্ট জেলা কমিটির চেয়ারম্যান (২০১৭-২০১৮) মীর নাজমুল আহসান রবিন।

অনুষ্ঠানে স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য রোটারী ক্লাব অব চিটাগং সাগরিকার সাবেক সভাপতি রোটারীয়ান মো: মনিরুজ্জামান, রোটারী ক্লাব অব চিটাগং সেট্রালের সাবেক সভাপতি রোটারীয়ান নাছির উদ্দিন এবং রোটারী ক্লাব অব চিটাগং হিলটাউনের প্রাক্তণ সভাপতি রোটারীয়ান মো: আসিফ ইকবাল আলীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোটার‌্যাক্টে জেলা সংগঠনের বাংলাদেশ প্রধান (ডিআরআর) রোটার‌্যাক্টর শাহ জুনেদ আলী, রোটার‌্যাক্টে জেলা সংগঠনের বাংলাদেশ সদ্য বিদায়ী প্রধান (আইপিডিআরআর) রোটার‌্যাক্টর মো: সাজ্জাদ, রোটারীয়ান এরশাদ, রোটারীয়ান জাবেদ, রোটারীয়ান দিদার, রোটারীয়ান ইসকান্দর, রোটারীয়ান রনি, রোটারীয়ান নাজিম, রোটারীয়ান মাসুদ, রোটারীয়ান কাশেম ও রোটারীয়ান আউয়াল সহ প্রমুখ। অনুষ্ঠানে ঢাকা, সিলেট, কুমিল্লা, ফেনী ও হবিগঞ্জ থেকে বিভিন্ন রোটারীয়ান ও রোটার‌্যাক্টরা অংশ গ্রহণ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.