দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

0

ঢাকা : হাঙ্গেরিতে তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বহন করা বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ আকাশ প্রদীপ রাত এগারোটায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সাহারা খাতুন এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ।

এটি ছিল বাংলাদেশি কোন সরকার প্রধানের পূর্ব ইউরোপীয় দেশটিতে উচ্চপর্যায়ের সফর। সম্মেলনে যোগদানের পাশাপাশি হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। তাদের উপস্থিতিতে দুই দেশের মধ‌্যে তিনটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.