চট্টগ্রাম : মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে এবং ময়মনসিংহ ফুলবাড়িয়া কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ হত্যার বিচারের দাবীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোট চট্টগ্রামের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে জেগে উঠো মানবতা, প্রতিরোধ কর উগ্রবাদ, গুড়িয়ে দাও সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদ নিপাত যাক মানবতা মুক্তি পাক, শ্লোগানকে সামনে রেখে আজ ৩ ডিসেম্বর শনিবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এক মানব বন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়।
শিক্ষক কর্মচারী ঐক্যজোট চট্টগ্রামের সভাপতি অধ্যাপক নাজেমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধন সমাবেশে বক্তব্য রাখেন সচিব এম.এ ছফা চৌধুরী, বাশিস চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মোঃ মুহিব্বুর রহমান চৌধুরী, সহ-সভাপতি গোলাম রহমান বাকশিস চট্টগ্রাম জেলা সচিব অধ্যাপক মুহাম্মদ ওসমান গনি, বাশিস চট্টগ্রাম মহানগরী শাখার সভাপতি সাখাওয়াত হোসাইন তালুকদার, সচিব মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মোহাম্মদ মোস্তফা, সচিব কমল কান্তি ভৌমিক, দক্ষিন জেলা সচিব মোঃ আবদুল হান্নান।
শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন- অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন, জাহাঙ্গীর আলম, এম.এ. মোমেন হাজারী, এস.এম বেলাল উদ্দীন শেলী, আবদুল মাবুদ, মুশফিকুর রহমান চৌধুরী, মোঃ মাহফুজুল ইসলাম, গোলাম উদ্দিন, মুহাম্মদ মুজিবুল রহমান, অমল চক্রবর্তী, মুনিরুল আনোয়ার, বিশ্বজিৎ বসু, এস.এম আক্কাস উদ্দিন, নজরুল ইসলাম, খুরশীদ আলম প্রমুখ। বক্তারা অবিলম্বে মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন ও গণহত্যা বন্ধের জন্য জাতিসংঘ, ও আই সি, আবরলীগসহ সকল মানবতাবাদী আন্তর্জাতিক সংগঠনের দৃষ্টি আকর্ষণ করেন।
মানব বন্ধন কর্মসূচীতে বক্তারা কলেজ জাতীয়করনের আন্দোলনে নিহত কলেজ শিক্ষক আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। বক্তরা সারাদেশে বিচ্ছিন্নভাবে কিছু কিছু স্কুল কলেজ জাতীয় করণ না করে একযোগে সকল স্কুল কলেজকে জাতীয় করনের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।
