সমাজের উন্নয়নে ধনীদের এগিয়ে আসতে হবে- ড. অনুপম সেন

0

চট্টগ্রাম :  চাকতাই মহল্লা ও সমাজ উন্নয়ন কমিটির উদ্দ্যোগে এলাকার কৃতি সন্তানদের সংবর্ধনা এবং দরিদ্রদের কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাকতাই ভাঙ্গাপোল চত্বরে এ অনুষ্টান অনুষ্টিত হয়। হাজী জসীম উদ্দিনের সভাপতি্েত্ব এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরণ্যশিক্ষাবিদ প্রিমিয়র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.অনুপম সেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর হাজী নুরুল হক, সংরক্ষিত কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ বেবী, চাকতাই ট্রেড এন্ড ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি এম এ হায়দার চৌধুরী, সাবেক কাউন্সিলর মুহাম্মদ জামাল হোসেন, চট্টগ্রাম রাইচ মিলস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সাইফুদ্দিন, আবদুস ছাত্তার, নাছির উদ্দিন এবং ফেরদৌস ওয়াহিদ প্রমুখ।

অনুষ্টানে এলাকার কৃতি সন্তান যুগ্মজেলা জজ মাহবুবু রহমান, সাবেক পিপি তারিক আহমদ, ন্যাশনাল হাট ফাউন্ডেশনের বিভাগীয় প্রধান ডাঃ মোস্তাফিজুর রহমান, চবি কম্পিউটার সাইয়েন্স বিভাগের প্রধান ড. অছিউর রহমান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিক্ষক ডাঃ নাহিদা আক্তার মুন্নী, সোহেল রানা, ড. মীর মোশরাফ হোসেন, ডাঃ জান্নাতুল ফেরদৌস মুক্তা, ডাঃ শারমিন আক্তার সনি, ডাঃ তাসনুভা তাজরীন পাপড়ি, ডাঃ ইসরাত জাহান আনিকা প্রমুখদের সংবর্ধনা দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. অনুপম সেন চাকতাই মহলা ও সমাজ উন্নয়ন কমিটির প্রশংসা করে বলেন, ‘সমাজ উন্নয়ন কমিটির মত সমাজের উন্নয়নে দেশের ধনীদের এগিয়ে আসার আহবান জানান। একই সাথে সংবর্ধিত এলাকার কৃতি সন্তানদের এলাকা ও সমাজের উন্নয়নে ভুমিকা রাখার অনুরোধ জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.