নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন মুস্তাফিজ

0

খেলাধুলা : সোমবার বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ফিটনেস নিয়েই নিউজিল্যান্ডে খেলতে যাবেন দেশসেরা পেসার মুস্তাফিজ। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।

বিপিএলের চলতি মৌসুমে চতুর্থ আসর শেষেই নিউজিল্যান্ড সফরের উদ্দেশে দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রাথমিক দলে থাকা মুস্তাফিজুর রহমানও ধরবেন অস্ট্রেলিয়ার ফ্লাইট। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী এমন আভাস দিয়েছিলেন রোববারে।

বিসিবির চিকিৎসক দেবাশীষ জানিয়েছিলেন, মুস্তাফিজুর রহমান ৮০-৯০ ভাগ সামর্থ্য দিয়ে বল করেছেন। শুধু মুস্তাফিজুর রহমান নন, চোট পাওয়া ইবাদত চৌধুরীকে নিয়েও একই সুখবর দিয়েছিলেন তিনি।

কাঁধের অস্ত্রোপচারের পর চার মাসেরও বেশি সময় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন বাঁহাতি পেসার মুস্তাফিজ।

উল্লেখ্য, চলতি মাসের ৯ তারিখ প্রথম দফায় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বিমানে উঠবে বাংলাদেশের ক্রিকেটাররা। সেখানে কিছুদিন ক্যাম্প করে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.