দিলীপ তালুকদার : বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের (সিটিভি)’র জি এম মনোজ সেন গুপ্তের অপসারন দাবী করেছে চট্টগ্রামের সম্মিলিত শিল্পী সমাজ । আজ সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এ দাবী জানান শিল্পী সমাজের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে দুর্নীতিবাজ জিএম মনোজ সেন গুপ্তকে অপসারন না করলে প্রয়োজনে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের (সিটিভি)’র জি এম মনোজ সেন গুপ্তের অপসারন দাবী আইনের আশ্রয় নিবেন শিল্পীরা। জিএম’র দুর্নীতি আর অনিয়মের কারণে সিটিভি এখন সিসিটিভিতে পরিণত হয়েছে বলেও দাবী করেন শিল্পী সমাজের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সম্মিলিত শিল্পী সমাজের নেতা পংকজ বৌদ্য সুজন বলেন, নিম্মমানের অনুষ্ঠান, টেরিস্টরিয়াল সম্প্রচার বন্ধ রাখা, অযোগ্য লোক দিয়ে টকশো পরিচালনা, তালিকাভূক্ত শিল্পীদের বাদ দিয়ে অখ্যাত শিল্পীদের দিয়ে অনুষ্ঠান করা, অডিশনের নামে বাণিজ্য সহ নানা অনিয়ম চলছে ।
সংবাদ সম্মেলনে সম্মিলিত শিল্পী সমাজের মধ্যে উপস্থিত ছিলেন এম এম নজরুল ইসলাম, ফরিদ বঙ্গোবাসি, দিদারুল আলম দিদার , ফজলুল কবির চৌধুরী, সজল চৌধুরী, দিলীপ দাশ, এস বি সুমী প্রমুখ।
প্রতিদিন ৬ ঘন্টার অনুষ্ঠান সম্প্রচার শুরু করার ঘোষণা দিয়ে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র দুর্নীতিতে মেতে ওঠেছে। ফলে প্রতিষ্ঠার ২০ বছরেও রাজস্ব খাতভূক্ত না হওয়া এই প্রতিষ্ঠানের কার্যক্রম যে কোনো মুহুর্তে বন্ধ হয়ে যাবার আশংকা দেখা দিয়েছে বলে শিল্পীরা অভিযোগ করেন। সেই সঙ্গে যোগ হয়েছে দাপ্তরিক কাজে অনিয়ম, অব্যবস্থাপনা, স্বেচ্ছাচারিতা।
