খেলাধুলা : ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির বিপক্ষে রেফারির হাতে লাল কার্ড দেখায় চার ম্যাচের নিষেধাজ্ঞার খড়গে পড়তে হলো আগুয়েরোকে। এছাড়া একই দলের ফার্নানদিনহোকে তিন ম্যঅচ ও নিকোলাস ওটামেন্ডিকে এক ম্যঅচের জন্য নিষিদ্ধ করেছে এফএ।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ব্লুজদের বিপক্ষে ৩-১ গোলে হারা ম্যাচে ডেভিড লুইজকে বাজেভাবে ট্যাকেল করেন আগুয়েরো।
ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই একটি ঘটনাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়-কোচরা বিবাদে জড়িয়ে পড়ে। মাঠে খুবই বাজে এক পরিস্থিতির সৃষ্টি হয়। সেই সময় ফের্নান্দিনিয়োও বহিষ্কৃত হন। সোমবার ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) সিটির এই দুই খেলোয়াড়র শাস্তির কথা জানায়।
গত সেপ্টেম্বরেও সহিংস আচরণের জন্য আগুয়েরো তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। সেবার ওয়েস্ট হ্যামের ডিফেন্ডার উইন্সটন রেইডকে কনুই দিয়ে ধাক্কা দিয়েছিলেন।
