খেলাধুলা : পুরো বিশ্ব ফুটবলকে কাঁদিয়ে কোপা সুদামেরিকানার ফাইনালে খেলতে যাওয়ার পথে মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসের অধিকাংশ ফুটবলার চলে গেছেন না-ফেরার দেশে। তবে এই ক্লাবটিকেই চ্যাম্পিয়নশিপের ট্রফি এবং প্রাইজমানি দেওয়া হলো। এমনটি নিশ্চিত করেছেন ক্লাবটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ইভান তোজো।
এই প্রতিযোগিতার ফাইনালের প্রথম লেগে কলম্বিয়ার আতলেতিকো নাসিওনালের বিপক্ষে খেলতে যাওয়ার পথেই বিধ্বস্ত হয় শাপেকোয়েনসের খেলোয়াড়-কর্মকর্তা বহনকারী বিমানটি। এতে ক্লাবটির ১৯ জন খেলোয়াড় ও কর্মকর্তাসহ বিমানের মোট ৭১ জন প্রাণ হারান।
দুর্ঘটনার পর দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থা কনমেবল তাদের সব ধরণের কর্মকাণ্ড স্থগিত করে। পরে প্রতিপক্ষ দলের চরম ক্ষতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের চ্যাম্পিয়ন ঘোষণা করতে কনমেবল কর্তৃপক্ষের প্রতি আহ্বান ক্লাব নাসিওনাল।
