বিনোদন : ‘বাবা’ হয়েছেন সাইফ আলী খান। অবাক হলেন! যদিও বাস্তবে তার পরিবারেও খুব শিগগিরই আসতে চলেছে তার এবং করিনার সন্তান। এবার রুপোলি পর্দাতে বাবার ভূমিতাকেই দেখা দেবেন সাইফ আলী খান।
কবির খানের ফ্যানটমের পর এবার সাইফ আলী খানকে দেখা যাবে ‘Chef’ ছবিতে। একেবারে অন্যরকম এক চরিত্রে দেখা দেবেন সাইফ। চলছে এই ছবির শুটিং, দিল্লির এক ব্যস্ততম এলাকা চাঁদনী চকে।
এখানে সাইফ এক বাবার ভূমিকায় অভিনয় করছেন। এখানে বাবা-ছেলের সম্পর্ককে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক রাজা কৃষ্ণা মেনন। ছেলের ভূমিকায় অভিনয় করছেন স্বর কাম্বলে নামের এক ছোট্ট ছেলে। যাকে অবশ্য এখন মিডিয়া থেকে আড়াল করে রাখা হয়েছে। কারণ হিসেবে পরিচালক জানিয়েছেন, তার নিরাপত্তার জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পরিচালক রাজা জানান, খুবই প্রতিভাবান একজন অভিনেতা। ১০০ জন শিশুর মধ্যে থেকে বেছে নেয়া হয়েছে তাকে। শুটিং সেটেই সকলের মন জয় করে ফেলেছে সে। সেটে এসে রীতিমতো সকলকে মাতিয়ে রাখে স্বর। স্বর এবং সাইফের কেমিস্ট্রি কতটা জমজমাট হলো, জানতে আগামী বছরের অপেক্ষা।
