লাক্সের ব্রান্ড অ্যাম্বাসাডর হলেন মিম

0

বিনোদন : লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। রাজধানীর গুলশানে ইউনিলিভার বাংলাদেশের করপোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেছেন অভিনেত্রী মিম।

মডেল ও অভিনেত্রী মিম বলেন, এর আগে যারা লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছিলেন তারা প্রত্যেকেই আমার কাছে অনুকরণীয়, অনুসরণীয়। নিজেকে একই রূপে দেখতে পেরে আমি গর্বিত।তিনি আরো বলেন, ‘লাক্স চ্যানেল আই সুপার স্টারের মাধ্যমে আমি ক্যারিয়ার শুরু করেছিলাম। আজ আবার নতুন করে লাক্সের সঙ্গে যুক্ত হওয়াটা আমার ক্যারিয়ারকে আরও সাফল্যময় করে তুলবে আশা করি।’

উল্লেখ্য, ২০০৭ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার মিম নন্দিত লেখক ও নির্মাতা হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাব অর্জন করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.