জিয়া চ্যারিটেবল মামলা স্থগিত চেয়ে আবেদন

0

সিটিনিউজবিডি : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে একটি আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ মঙ্গলবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন এ আবেদন করেন।

গত ১ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া নিজেকে নির্দোষ দাবি করে এবং আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে।

ওইদিন খালেদা জিয়ার আইনজীবীরা সাক্ষীর আল্লাহর নামে শপথ নেওয়ার বিষয়টি তুলে ধরে ছিলেন এবং এ বিষয়ে উচ্চ আদালতের বিভিন্ন তথ্য প্রমাণ উপস্থাপন করেছিলেন। তবে আদালত ওই আবেদন খারিজ করে দিয়েছিলেন। ওইদিন আদালতের এ আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবে বলে জানিয়েছিলেন।

আগামী ৮ ডিসেম্বর এই মামলায় খালেদা জিয়ার বক্তব্য উপস্থাপনের দিন ঠিক করা আছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনে অনিয়ম হয়েছে অভিযোগ এনে ২০১১ সালের ৮ আগস্ট মামলা করে দুদক। তেজগাঁও থানায় করা এ মামলায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.