মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : রেড ক্রিসেন্ট বিগত সময়ের চেয়ে বর্তমানে রাঙামাটিতে অনেক কাজ করছে। রাঙামাটির বিভিন্ন প্রান্তরে রেড ক্রিসেন্ট এখন কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। ইকোসেক প্রজেক্ট’র মাধ্যমে পার্বত্যঞ্চলের লোকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিট। রেড ক্রিসেন্ট বর্তমানে ইউনিট কর্মকান্ড থেকে শুরু করে যুব কর্মকান্ড সহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে প্রতিনিয়ত।
মঙ্গলবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট’র আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে ৪৪তম বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম ভূট্টো, আজীবন ও কার্যনির্বাহী কমিটির সদস্য জেবুনেছা রহিম জেবু, রেজাউল করিম রেজা, নুরুল আবছার, আজীবন সদস্য মোস্তফা কামাল, মো: ইউনুস। সভায় বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের সাধারণ সম্পাদক এম. বখতেয়ার উদ্দিন।
সভায় বক্তারা বলেন, আত্ম মানবতার সেবায় এই সংগঠন কাজ করে যাচ্ছে সারা বিশ্ব জুড়ে। যার ধারাবাহিকতায় আমাদেরকেও আত্ম মানবতার সেবায় কাজ করে যেতে হবে। এই কর্মকান্ড পরিচালনায় সকল আজীবন সদস্যদের সার্বিক সহযোগিতার আহ্বান করেন বক্তারা।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, রেড ক্রিসেন্ট রাঙামাটিতে অনেক কাজই করছে, এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আমাদের সকলের সহযোগিতায় এই কাজকে আরো সামনের দিয়ে এগিয়ে নিতে হবে।
