সিটিনিউজবিডি : আজ ৬ ডিসেম্বর মঙ্গলবার টেরীবাজার ব্যবসায়ী সমিতির ঘোষিত সাংগঠনিক পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি আলহাজ্ব খাইরুল ইসলাম কক্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি চিটাগাং চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট মাহবুবুল আলম।
তিনি বলেন, ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধ থকে সমিতিকে শক্তিশালী করে এগিয়ে যেতে হবে। কেননা ব্যবসায়ীরা প্রতিনিয়ত বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা থেকে হয়রানীর শিকার হচ্ছেন। ভ্যাট সংক্রান্ত মাহবুবুল আলম বলেন, যৌক্তিক পর্যায়ে ব্যবসায়ীরা ভ্যাট প্রদান করবে। ১৪,০০০/-টাকার স্থলে ২৮,০০০/-টাকা কোন অবস্থাতেই ব্যবসায়ীরা মেনে নেবে না। আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, এফবিসিসিআই পক্ষ থেকে আলোচনা করেছি। আরোপিত অযৌক্তিক ভ্যাট প্রত্যাহারের জন্য আমরা রাজনীতি করি না, আমরা ব্যবসা করি। আমরা ট্যাক্স প্রদান না করলে দেশ বা সরকার চলবে কিভাবে। যাহাদের ট্যাক্স সরকার পরিচালিত হয়, তাদের গলাটিপে ধরলে সরকার অচল হয়ে যাবে।
এতে বক্তব্য রাখেন চেম্বারের পরিচালক মাহবুবুল হক শাহ্, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, প্রাক্তন সভাপতি আলহাজ্ব লায়ন ওসমান গণি চৌধুরী, সাংগঠনিক পক্ষ উদ্যাপন কমিটি আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন। এসময় উপদেষ্টা/ পৃষ্ঠপোষকদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিচ, আলহাজ্ব আহমদ হোছাইন, আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, আলহাজ্ব আকবর হোসেন, আলহাজ্ব হামিদ হোসেন, আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ, মোঃ সিরাজুল হক, বাবু টিংকু বড়–য়া, আলহাজ্ব মুহাম্মদ ইলিয়াছ, সমিতির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব বেলায়েত হোসেন, আলহাজ্ব মোঃ মুছা, আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম, কাজী আবু তৈয়ব, মোঃ লিয়াকত আলী, আলহাজ্ব মোঃ আলমগীর, আলহাজ্ব ফজল আহমদ, আলহাজ্ব আবুল মনসুর, এইচ এম আলগীর চৌধুরী রানা, শেখ শহীদ সরওয়ার্দ্দী বাহাদুর, আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব এম জহুরুল ইসলাম, আব্দুল করিম, মোঃ ওসমান গণি, বক্কর বিন ইসলাম, মোঃ ইসতিয়াক এবং টেরী বাজার এলাকার সর্বস্তরের ব্যবসায়ী ও ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া প্রমুখ।
